চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসায় কর্মরত এক নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ প্রায় দুই মাস পর প্রকাশ্যে এসেছে। ওই নারী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি।রোববার (৩০ আগস্ট) ফেসবুকে ওই নারীর একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন।সংশ্লিষ্টদের দাবি, সাতকানিয়ার সদ্য বদলি হওয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের সরকারি বাসায় কর্মরত এক মালির বিরুদ্ধে ওই নারী ধর্ষণের অভিযোগ করেছেন। অভিযোগের পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।সূত্রের দাবি, ইউএনও নিজে ওই নারীর বক্তব্য মুঠোফোনে ভিডিও ধারণ করেছিলেন। তবে ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তিনি ভিডিওটি দেখেননি এবং এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬