প্রিন্ট এর তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:৩২ পিএম ||
দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি
||
স্মারক নং: কডাএবরসিউবি/লোহা/চট্ট/৭৩/২৬তারিখ: ০৪/০৯/২০২৬ ইংএতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়, কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম-এর পুরাতন ও পরিত্যক্ত ভবন ভেঙে অপসারণের জন্য আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে নেগেটিভ পদ্ধতিতে সিলগালা করা দরপত্র আহ্বান করা যাচ্ছে।কাজের বিবরণবিদ্যালয়ের পুরাতন ও পরিত্যক্ত ভবন ভেঙে অপসারণ এবং ভাঙা মালামাল যথাস্থান থেকে সরিয়ে নিতে হবে।দরপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যদরপত্র জমাদানের শেষ তারিখ: ১৪/০৯/২০২৬ ইং।জমাদানের পদ্ধতি: ডাকযোগে অথবা সরাসরি।সরাসরি জমাদানের সময়: অফিস চলাকালীন দুপুর ২:০০ টার মধ্যে।দরপত্র খোলার তারিখ: ১৫/০৯/২০২৬ ইং।দরপত্র খোলার সময়: সকাল ১১:০০ টা।মূল ভবনের বিবরণসাইজ: ৪৬ ফুট × ৩০ ফুটভবন: ১ তলা পাকাঅতিরিক্ত: ৪টি পাকা ওয়াশরুমদরপত্রের শর্তাবলি১। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে সিলগালা করা দরপত্র ডাকযোগে অথবা সরাসরি প্রধান শিক্ষকের কার্যালয়ে জমা দিতে হবে।২। নেগেটিভ পদ্ধতির দরপত্রের ক্ষেত্রে সর্বোচ্চ দরদাতাকে অগ্রাধিকার দেওয়া হবে।৩। সর্বোচ্চ দরদাতা কাজ সম্পাদনে অনীহা প্রকাশ করলে ক্রমানুসারে পরবর্তী সর্বোচ্চ দরদাতাকে নির্বাচিত করা হবে।৪। দরপত্রের সাথে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা মূল্যের ফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।৫। নির্বাচিত দরদাতাকে নিজ দায়িত্বে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে ভবন ভেঙে অপসারণের কাজ সম্পন্ন করতে হবে।৬। কাজ সম্পাদনের সময় বিদ্যালয়ের অন্যান্য ভবন, স্থাপনা ও সম্পদের কোনো প্রকার ক্ষতি করা যাবে না। কোনো ক্ষতি হলে দরদাতাকে নিজ দায়িত্বে তা পূরণ করতে হবে।৭। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো বা সকল দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।৮। কমপক্ষে ৩ (তিন)টি দরপত্র পাওয়া না গেলে কর্তৃপক্ষ পুনরায় দরপত্র আহ্বান করার ক্ষমতা সংরক্ষণ করেন।৯। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে দরপত্র দাখিলের পূর্বে সরেজমিনে উপস্থিত হয়ে ভবনের অবস্থা, পরিমাণ এবং কাজের পরিবেশ দেখে-শুনে দরপত্র দাখিল করতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়গ্রাম: পূর্ব কলাউজান, ওয়ার্ড নং: ০৭ডাক: পূর্ব কলাউজান (৪৩৯৭)উপজেলা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম।মোবাইল: ০১৮১২৫৪৯৮১০
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ