প্রিন্ট এর তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৯:৩২ পিএম ||
খোলা কাগজের প্রতিনিধি ফাহাদ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি
মাইনউদ্দীন ||
খোলা কাগজের প্রতিনিধি ফাহাদ চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরিলোহাগাড়া (চট্টগ্রাম):চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফাহাদ ইবনে হাশেমের (ফাহাদ চৌধুরী) বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজার হুক কেটে ভেতরে ঢুকে নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়াস্থ আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সাংবাদিক ফাহাদ চৌধুরী জানান, তাঁর পিতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় তাঁর বোনের বাসায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে সাংবাদিকের বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়ি এসে আলমারি ভাঙা ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ জানান, সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া থানার একটি টিম প্রেরণ করি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ