প্রিন্ট এর তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৪:৩৭ পিএম ||
কক্সবাজার বেতার শিল্পী সমিতির সভাপতি আবু হাইদার ওসমানীর সহধর্মিণী আফ্রুজা ওসমানীর ইন্তেকাল
||
কক্সবাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কক্সবাজার বেতারের মুখ্য অনুষ্ঠান উপস্থাপক ও কক্সবাজার বেতার শিল্পী সমিতির সভাপতি এবং জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হাইদার ওসমানীর সহধর্মিণী আফ্রুজা ওসমানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।আফ্রুজা ওসমানী ও অ্যাডভোকেট আবু হাইদার ওসমানীর দাম্পত্য জীবনের দীর্ঘ ৫৫ বছর। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গন, আইনজীবী সমাজ, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য: আজ মাগরিবের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ