প্রিন্ট এর তারিখ: ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ০৯ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:৪৯ পিএম ||
লোহাগাড়ার ৫ নং কলাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জননেতা নাদীম চৌধুরীর নাম জোরেশোরে আলোচনায়
মাইনউদ্দীন ||
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং কলাউজান ইউনিয়ন পরিষদের স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে অন্যতম যোগ্য, অভিজ্ঞ এবং সব মহলের নিকট গ্রহণযোগ্য ও জননন্দিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব নাদীম চৌধুরী।পদুয়া ইউনিয়নের একজন সচেতন নাগরিক ও "জাগো লোহাগাড়া"-র পক্ষে মোহাম্মদ রাশেদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কলাউজান ইউনিয়নকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, নিরাপদ, শান্তিময়, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং আধুনিক 'গ্রীন মডেল কলাউজান' হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে স্থানীয় জনগণ ও বিএনপি নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষে এলাকাবাসী তাঁর রাজনৈতিক ও সামাজিক বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেছেন।কেন্দ্রীয় ও বিভাগীয় পদসমূহ: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চট্টগ্রাম বিভাগের বর্তমান - আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বৃহত্তর ঢাকা মহানগরীর সাবেক সহ-সভাপতি।সমন্বয়ক দায়িত্ব: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লি:, জাতীয় মৎস্যজীবী সমিতি, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের প্রধান ও মুখ্য সমন্বয়ক।স্থানীয় ও জেলা নেতৃত্ব: লোহাগাড়া থানা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।ছাত্রদল নেতৃত্ব: ঢাকা কলেজ ছাত্রদল (বৃহত্তর ঢাকা মহানগর) এবং রমনা-শাহবাগ-হাতিরঝিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি, আহ্বায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন। এছাড়া ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য (খায়ের-পিন্টু কমিটি) এবং রমনা থানা ছাত্রদলের সাবেক সভাপতি/আহ্বায়ক।স্বেচ্ছাসেবক দল নেতৃত্ব: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (রিজভী-মিলন কমিটি), বৃহত্তর ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি (আজহার-গুলজার কমিটি) এবং বৃহত্তর রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।নির্বাচনী অভিজ্ঞতা: ঢাকা-১৭ (ভাষানটেক-ক্যান্টনমেন্ট) আসনে মাননীয় সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের (রমনা থানা এলাকা) সাবেক কাউন্সিলর পদপ্রার্থী।সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড:প্রতিষ্ঠাতা ও সভাপতি: বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, মোশতাক আহমদ স্মৃতি সংসদ (সাবেক এমপি, চট্টগ্রাম-১৫), লাইফ সমাজকল্যাণমূলক সংস্থা (এনজিও, চট্টগ্রাম), ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ, ঢাকাস্থ চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী ফোরাম, রমনা ও সিদ্ধেশ্বরী ইয়ুথ ফোরাম এবং পিলখানা শহীদ স্মৃতি সংসদ।অন্যান্য গুরুত্বপূর্ণ পদ: বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক, ভাসানী স্মৃতি সংসদ (নয়া পল্টন, ঢাকা)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সভাপতি এবং বেঙ্গল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল (একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)-এর অন্যতম সহ-সভাপতি।আজীবন সদস্য: চট্টগ্রাম সমিতি (ঢাকা), লোহাগাড়া-সাতকানিয়া সমিতি (ঢাকা) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।শিক্ষাগত যোগ্যতা ও পেশা:জনাব নাদীম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (রজিস্টার্ড গ্রাজুয়েট) সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জননেতা মশিউর রহমান যাদু মিয়ার আদর্শের অনুসারী।কারাবরণ ও আত্মত্যাগ:স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৯৬ সালের আন্দোলন এবং বিগত ১৭ বছর ধরে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ৪২ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১০০টিরও বেশি মিথ্যা রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং ১০ বছরের অধিক সময় কারাবরণ করেছেন।এলাকাবাসীর প্রত্যাশা, নাদীম চৌধুরীর মতো একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা কলাউজান ইউনিয়নের দায়িত্ব নিলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এলাকা একটি আধুনিক ও মডেল জনপদে রূপ নেবে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ