প্রিন্ট এর তারিখ: ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৮ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৭:৩৮ এএম ||
ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন আনসার সদস্য
আব্দুল্লাহ আল ফরহাদ ||
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় ৯৫ পিস ইয়াবাসহ শাকিব নামে এক যুবককে আটক করেছেন কেডিএস গার্মেন্টসে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে কেডিএস গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, ভোররাতে কেডিএস গার্মেন্টস এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা শাকিবকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। পরে কেডিএস গার্মেন্টসে দায়িত্বে থাকা আনসার সদস্য ওয়াহিদুজ্জামান তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ৯৯৯-এর মাধ্যমে পুলিশের সহায়তা পাওয়ার পর আটক যুবককে বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ