প্রিন্ট এর তারিখ: ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৯ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:০০ পিএম ||
জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কক্সবাজারের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করলেন সংসদ সদস্য শামীম আরা স্বপ্না
আব্দুল্লাহ আল ফরহাদ ||
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণকারী জেলার খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়েছে। রবিবার (১৮ তারিখ) আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের জার্সি উন্মোচন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস। জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কক্সবাজারের খেলোয়াড়রা জেলার প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জার্সি উন্মোচনের মধ্য দিয়ে খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে প্রস্তুত করা হয়। এ সময় তাদের সাফল্য কামনা করেন উপস্থিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ