প্রিন্ট এর তারিখ: ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ২০ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০১:২০ পিএম ||
সাংবাদিক লুৎফর জামান হত্যার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন
আব্দুল্লাহ আল ফরহাদ ||
সাংবাদিক লুৎফর জামান হত্যার প্রতিবাদে কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে একঝাঁক তরুণ সাংবাদিক অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক তারেক বলেন, “সাংবাদিক হত্যা বন্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিক লুৎফর জামান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।সাংবাদিক তারেক আরও বলেন, “অতি দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা এখান থেকে আরও কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হত্যাকাণ্ড বা হামলার শিকার না হন, সে জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।কর্মসূচি থেকে সাংবাদিক লুৎফর জামান হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ