প্রিন্ট এর তারিখ: ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ২১ অক্টোবর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৯:১৪ এএম ||
সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে ওসি শেখ মোহাম্মদ আলী
আব্দুল্লাহ আল ফরহাদ ||
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি ঝিলংজার খরুলিয়া, ভারুয়াখালী ও খুরুশকুলসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে ওসি শেখ মোহাম্মদ আলী পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের পরিচালনা কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অন্তর দে বিশাল, ইউনিয়ন পূজা কমিটির সভাপতি অশোক দে কফিল, সাধারণ সম্পাদক দোলন দেসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। এ সময় ওসি শেখ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।খুরুশকুল আনন্দময়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আপনাদের এত সুন্দর আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে। ইতোমধ্যে অনেক পূজামণ্ডপ পরিদর্শন করেছি। আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। আপনাদের আনন্দ দেখে মনে হচ্ছে, এটা আমাদেরই উৎসব।’তিনি বলেন, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে পূজা উৎসবে যেতাম। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। যুগ যুগ ধরে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটি যেন অটুট থাকে।পূজা উদযাপনে সহযোগিতা করায় এলাকাবাসী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওসি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন।তিনি আরও বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত যেন সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রত্যাশা। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানাই।ওসি শেখ মোহাম্মদ আলীর এই পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ