প্রিন্ট এর তারিখ: ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ০৪ নভেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৭:৪৯ এএম ||
রামুর রামকূট হিন্দুপাড়ায় ২৭তম শ্যামাপূজার আয়োজন
নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকূট তীর্থধাম সংলগ্ন হিন্দুপাড়ায় অবস্থিত শ্রী শ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী ২৭তম শ্যামাপূজার আয়োজন করা হয়েছে।প্রয়াত নিরঞ্জন শর্মার মেঝো ছেলে সাধক শিবু শর্মার বাড়িতে প্রতিষ্ঠিত এ মন্দিরে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আয়োজক সূত্রে জানা যায়, আগামী ৭ নভেম্বর, শনিবার (২০ কার্তিক) শ্রী শ্রী শ্যামা মায়ের শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন দিন-রাতব্যাপী মহাপ্রসাদ বিতরণ করা হবে।৮ নভেম্বর, রবিবার (২১ কার্তিক) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন এবং রাত ১২টায় দ্বীপান্বিতা শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূজার আনুষ্ঠানিকতায় বলিদান এবং দিন-রাতব্যাপী আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে।উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।শ্রী শ্রী আদ্যশক্তি মা কালী মন্দিরের সভাপতি ডা. দীপক শর্মা এ আমন্ত্রণ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ