প্রিন্ট এর তারিখ: ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ: ১৭ নভেম্বর ২০২৬||
প্রিন্ট এর সময়:
০৬:২৩ এএম ||
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী ও উপজেলা বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারে, লোহাগাড়া থানায় জিডি
মাইনউদ্দীন ||
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কু-রুচিপূর্ণ ও অশ্লী-ল পোস্টের মাধ্যমে রাজনৈতিক নেতাদের মান-হানি এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিজান (৪১) নামে এক ব্যক্তি।সোমবার (১৬ নভেম্বর) লোহাগাড়া থানায় তিনি এ জিডি করেন। জিডি নম্বর ১৫২।অভিযোগপত্র সূত্রে জানা যায়, মিজান চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে ‘লোহাগাড়া প্রতিবাদী কণ্ঠস্বর’ নামের একটি ফেসবুক আইডিতে কয়েকটি পোস্ট দেখতে পান তিনি।অভিযোগে বলা হয়, ওই আইডি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসাব উদ্দিন চৌধুরী এবং সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরীকে জড়িয়ে কু-রুচিপূর্ণ ও অশ্লী-ল পোস্ট করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে দলীয় মান-সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি মান-হানিকর অপ-প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।অভিযোগকারী আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। বিষয়টি ভবিষ্যতের জন্য নথিভুক্ত রাখতে সংশ্লিষ্ট ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তিনি।জিডির আবেদনটি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ