ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

সারাবাংলা

লোহাগাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম সম্মেলন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।কলাউজানের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রীশ্রী দেবীকুসুম গীতাপীঠে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ, অভিভাবক ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।সাবেক শিক্ষক উপেন্দ্র লাল নাথের সভাপতিত্বে এবং বাগীশিক কলাউজান সংসদের সাধারণ সম্পাদক সুকান্ত দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী দেবীকুসুম গীতা বিদ্যাপীঠের পরিচালক প্রিয়তোষ দেব নাথ।প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক তপন কান্তি নাথ তপু।অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদের লোহাগাড়া প্রতিনিধি মাইনুদ্দিন হাসান চৌধুরী খোকা।স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক সৌমেন দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন একই সংগঠনের অর্থ সম্পাদক স্বপ্নীল দেব।অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষায় অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

লোহাগাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান