ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

রাজনৈতিক নেতা না ইসলামিক প্রেমিক হিসাবে এসেছি নাসির উদ্দিন পাটোয়ারী

মাইনউদ্দীন
মাইনউদ্দীন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজনৈতিক নেতা না ইসলামিক প্রেমিক হিসাবে এসেছি নাসির উদ্দিন পাটোয়ারী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে আয়োজিত ঐতিহ্যবাহী সিরাত মাহফিলে ১৯ দিন ব্যাপী চুনতি সিরাত মাহফিলে ১৭তম দিবসে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।উপস্থিত হয়ে রাজনৈতিক পরিচয়ের বাইরে নিজেকে একজন ইসলামি প্রেমিক হিসেবে তুলে ধরেছেন পাটোয়ারী। তিনি বলেন, আমি এখানে কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, ইসলামি প্রেমিক হিসেবে এসেছি। 

চুনতি সিরাত মাহফিলকে ঘিরে বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) এশার নামাজের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মাহফিল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মুসল্লি ও দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়।

এসময়ে

 নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, চুনতির এই সিরাত মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা থেকেই তিনি এ মাহফিলে অংশ নিতে এসেছেন বলে জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়, পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তাঁর মতে, সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতা প্রতিষ্ঠায় রাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

মাহফিলে আগত মুসল্লিরা পাটোয়ারীর বক্তব্যকে স্বাগত জানান। তাদের অনেকে বলেন, চুনতি সিরাত মাহফিল ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে ধর্মীয় অনুভূতি ও রাসুলপ্রেমই প্রধান হয়ে ওঠে।

দিনব্যাপী এ মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শিক্ষা এবং বর্তমান সমাজে নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মাহফিলকে কেন্দ্র করে চুনতি ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপরতা দেখা যায়।

দৈনিক বাংলাদেশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক নেতা না ইসলামিক প্রেমিক হিসাবে এসেছি নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ