ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মো. আলতাফুর রহমান (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীন নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।বিজিবি জানায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাগরভিটা বিওপির হাবিলদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টহলদল বেলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ৩৭৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আলতাফুর রহমানকে আটক করা হয়।আটক আলতাফুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করা হয়।বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬