কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল আমিনের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এনে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।সম্প্রতি ‘The Current News-TCN’ নামের একটি অনলাইন পোর্টালে তাঁর বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে নুরুল আমিন জানান, এই কাল্পনিক অভিযোগের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং তিনি কখনোই কোনো অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ছিলেন না।তিনি আরও বলেন, কোনো স্বার্থান্বেষী মহল তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালাচ্ছে। তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি সংশ্লিষ্ট অনলাইন পোর্টালকে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। একই সাথে স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও জনগণকে সরেজমিনে নিরপেক্ষ তদন্ত করে সত্য উন্মোচনের অনুরোধ জানিয়েছেন এই যুবদল নেতা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬