নির্জন মানব
বুকে চেপে শত অবহেলা আর সমুদ্রের মতো ক্ষত,
মানুষ হেঁটে যায় নীরবে, ঠিক নীললোহিতের মতো
ভুল মানুষ
জোছনার জল এসে মুছে দেয় রাতের যত ক্ষত,
আমি তো কেবল ভালোবেসেছিলাম, ভুল মানুষের মতো।
প্রেয়সীর হৃদয় ব্যকুল
হৃদয় জুড়ে আঁধার নামায় তোমার নিঠুর ভুল,
ভালোবাসার বদলে দিলে বিরহ ব্যাকুল।
হাজার বছর ধরে
হঠাৎ আলোয় দেখতে পেলাম তোমায়,
তারপর হাজার বছর অন্ধকার।
তুমি ছুঁয়ে দিলে
বুকের ভেতরে এক নদী পুষে রাখি রোজ,
তুমি ছুঁয়ে দিলেই তার জল হয় নীল, নয়তো নিখোঁজ।
পলাতক নদী
তুমি যাকে জল ভেবে স্পর্শ করেছিলে একদিন, আমি জানি, তা আসলে কোনো এক পলাতক নদীর দীর্ঘশ্বাস।
মুখোশ
যদি ফিরে আসতেই হয়, তবে একটু ছদ্মবেশে এসো, যে চেনা চেহারা আমি ভুলে গেছি, তাকে আবার নতুন করে দেখার আলো নেই।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬