ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আনসার সদস্যের সাহসী ভূমিকা ও পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চাপাতি, ছুরি, কুড়ালসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে অক্সিজেন রেলবিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কালু (২৮) ও রাজা (৩০)।

জানা গেছে, গত ১৮ অক্টোবর অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় দায়িত্ব পালনকালে ৯৫ পিস ইয়াবাসহ এক কিশোরকে হাতেনাতে আটক করেন আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে তাঁকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পরদিন কয়েকজন কিশোর গ্যাং সদস্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে হুমকি দেন। পরে তিনি বিষয়টি পাশের ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

আনসার সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে অক্সিজেন রেলবিট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চাপাতি, ছুরি, কুড়ালসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কালু ও রাজাকে আটক করা হয়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হবে।

এদিকে, এলাকার এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের যন্ত্রণায় রাত ১০টার পর এলাকায় বের হতে পারি না। তাদের আটকের খবরে অনেক খুশি হয়েছি।

অভিযানে সহযোগিতা ও সাহসী ভূমিকা রাখার জন্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে ধন্যবাদ জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন।

এলাকাবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

দৈনিক বাংলাদেশ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ