ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

অর্থনীতির দ্রুত বিকাশে শিল্পও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে এমপি কাজল

আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠল কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা

পর্যটন শহর কক্সবাজারকে আরো পর্যটকবান্ধব ও অর্থনৈতিকভাব এগিয়ে নিতে বর্ণিল আয়োজনে পর্দা উঠলো কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার। গত ২ নভেম্বর সোমবার বিকেল ৪ টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর রামু আসেনর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার আগে বাংলাদেশকে শ্লোগানে এগিয়ে চলা বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের লক্ষে ইতোমধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে ও অর্থনীতির দ্রুত বিকাশে কক্সবাজার শিল্পও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুর শুক্কুর সিআইপি। তিনি বলেন, ব্যবসায়ীদের নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসতে হবে। নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি করতে হবে।

তবেই বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করা সম্ভব হবে। এই বাণিজ্য মেলা কক্সবাজারের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রফিকুল হুদা চৌধুরী বলেন, 'এই মেলা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্থনীতিতে চাকা সচল করবে। এখানে আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করতে হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলা ঘিরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে '।

এসময়  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিম ফায়সাল,পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম,রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। টুয়াক সভাপতি আনোয়ার কামাল,রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক আহবায়ক হুমায়ুন কবির হিমু,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদা হক মুন্নি। মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন।  বিএনপি নেতা গিয়াস উদ্দিন মুকুল,নাজিম উদ্দীন, আরিফুল ইসলাম প্রমুখ। 

পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

এবারের আয়োজন জুড়ে থাকছে ব্যতিক্রম। মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ কয়েক মাস ধরে চলা মেলার কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাবে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট। এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের ১৫০টি বেশি বিভিন্ন স্টল। থাকবে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ২০/২৫ টি প্যাভিলিয়ন। তারমধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন জানান, এবার অনেক ক্ষেত্রে মেলায় বেশ ভিন্নতা এসেছে টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকিট্রক নৌকা, কার বাম্পার, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপার, কার রেসিংসহ শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস।

মেলায় এসেছে আরএফএল, ভিশন, ওয়াকার, কিয়াম, ইটালিয়ানো, কম্পী, হোম টেক্সটাইল, ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন, তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরণের জুতোও রয়েছে। মেরিন সিটি মেগামার্টের বিশাল স্টলে মিলবে প্রয়োজনীয় সবকিছু। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রি নিয়ে স্টল খুলেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন। নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সবকিছু থাকছে এই স্টলে। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। দই ফুসকা এবারের বিশেষ আকর্ষণ। মেলার মাঠে গেলে দেশের বিভিন্ন স্থানের  বিখ্যাত রূহানী আচার সবাইকে কাছে টানবেই। কারণ স্বাদে আর রুচিতে বেশ ব্যতিক্রম এই আচার।

চলবে জাদু প্রদর্শনী। এছাড়াও মেলা প্রাঙ্গনে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার।

দৈনিক বাংলাদেশ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আনুষ্ঠানিক ভাবে পর্দা উঠল কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ