ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

আর্কাইভ দেখুন

৫০ হাজার ইয়াবা উদ্ধারে বালুখালী ফাঁড়ির আইসি গোলাম কিবরিয়া পুরস্কৃত

৫০ হাজার ইয়াবা উদ্ধারে বালুখালী ফাঁড়ির আইসি গোলাম কিবরিয়া পুরস্কৃত

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এস এম গোলাম কিবরিয়াকে অর্থ পুরস্কার দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।রোববার (২৫ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।সম্প্রতি বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দুল বশর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বালুখালী পুলিশ ফাঁড়ি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা আরও দুজন পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা থেকে পাঁচটি কার্টনে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ এই অভিযানে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে আইসি এস এম গোলাম কিবরিয়াকে জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেওয়া হয়।পুলিশের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী বালুখালী এলাকায় মাদক পাচার প্রতিরোধে চেকপোস্ট, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও সন্দেহজনক যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে দায়িত্বশীল ও সাহসী ভূমিকার জন্য এস এম গোলাম কিবরিয়ার এই স্বীকৃতি অন্য পুলিশ সদস্যদেরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মাদকমুক্ত সমাজ গঠনে বালুখালী পুলিশ ফাঁড়ির এমন তৎপরতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।


আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আনসার সদস্যের সাহসী ভূমিকা ও পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চাপাতি, ছুরি, কুড়ালসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে অক্সিজেন রেলবিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন- কালু (২৮) ও রাজা (৩০)।জানা গেছে, গত ১৮ অক্টোবর অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় দায়িত্ব পালনকালে ৯৫ পিস ইয়াবাসহ এক কিশোরকে হাতেনাতে আটক করেন আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। পরে তাঁকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পরদিন কয়েকজন কিশোর গ্যাং সদস্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে হুমকি দেন। পরে তিনি বিষয়টি পাশের ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।আনসার সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে অক্সিজেন রেলবিট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চাপাতি, ছুরি, কুড়ালসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কালু ও রাজাকে আটক করা হয়।পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানো হবে।এদিকে, এলাকার এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের যন্ত্রণায় রাত ১০টার পর এলাকায় বের হতে পারি না। তাদের আটকের খবরে অনেক খুশি হয়েছি।অভিযানে সহযোগিতা ও সাহসী ভূমিকা রাখার জন্য আনসার সদস্য ওয়াহিদুজ্জামানকে ধন্যবাদ জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিজামুদ্দিন।এলাকাবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।


আগুনে পুড়লো ৫৪ কোটি টাকার মাদক

আগুনে পুড়লো ৫৪ কোটি টাকার মাদক

ছোট্ট প্রাণের অকাল বিদায়ে অশ্রুসিক্ত স্বজনরা, মর্মাহত উখিয়া সমিতি

ছোট্ট প্রাণের অকাল বিদায়ে অশ্রুসিক্ত স্বজনরা, মর্মাহত উখিয়া সমিতি

নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের আহবান এনামুল হক শামীমের

নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের আহবান এনামুল হক শামীমের

‘প্রধান শিক্ষক জহিরুল ইসলামের পকেটে শিক্ষার্থীদের ১৫ লাখ টাকা!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

‘প্রধান শিক্ষক জহিরুল ইসলামের পকেটে শিক্ষার্থীদের ১৫ লাখ টাকা!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কক্সবাজার আদালত প্রাঙ্গণে জুলাই রাজবন্দীকে গুলি, চাচাতো ভাইও আহত

কক্সবাজার আদালত প্রাঙ্গণে জুলাই রাজবন্দীকে গুলি, চাচাতো ভাইও আহত

ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার

ধরাছোঁয়ার বাইরে সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার

হাইকোর্টে রিটের দোহাই দিয়ে ইউপি সদস্যদের কাছ থেকে সাড়ে ৮ লাখ হাতিয়ে নিল নৌকার চেয়ারম্যান আব্দুল খালেক

হাইকোর্টে রিটের দোহাই দিয়ে ইউপি সদস্যদের কাছ থেকে সাড়ে ৮ লাখ হাতিয়ে নিল নৌকার চেয়ারম্যান আব্দুল খালেক

‘শিশুদের নির্দিষ্ট মানদণ্ডে না মেপে মেধা বিকাশের সুযোগ দিতে হবে’

‘শিশুদের নির্দিষ্ট মানদণ্ডে না মেপে মেধা বিকাশের সুযোগ দিতে হবে’

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও কম আয় বাংলাদেশি কর্মীদের

৫০ হাজার ইয়াবা উদ্ধারে বালুখালী ফাঁড়ির আইসি গোলাম কিবরিয়া পুরস্কৃত

৫০ হাজার ইয়াবা উদ্ধারে বালুখালী ফাঁড়ির আইসি গোলাম কিবরিয়া পুরস্কৃত

আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

আনসার সদস্যের সাহসী ভূমিকায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

খুরুশকুলে জমি নিয়ে বিরোধ, দফায় দফায় হয়রানির অভিযোগ আমির সুলতানের

খুরুশকুলে জমি নিয়ে বিরোধ, দফায় দফায় হয়রানির অভিযোগ আমির সুলতানের

খুরুশকুলে একই পরিবারের ওপর হামলা: তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

খুরুশকুলে একই পরিবারের ওপর হামলা: তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

টেকনাফের হোয়াইক্যংয়ের শীর্ষ ইয়াবা মাফিয়া ডন শহিদুল্লাহ অধরা! গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম - ঢাকায় অবস্থান! ভাই শাহ আলম আটক

টেকনাফের হোয়াইক্যংয়ের শীর্ষ ইয়াবা মাফিয়া ডন শহিদুল্লাহ অধরা! গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম - ঢাকায় অবস্থান! ভাই শাহ আলম আটক

রামুতে হাসিনা নামে এক নারীকে দিন দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে ওবায়দুল উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ‎

রামুতে হাসিনা নামে এক নারীকে দিন দুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা করার অভিযোগ উঠেছে ওবায়দুল উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ‎

সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে ওসি শেখ মোহাম্মদ আলী

সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে ওসি শেখ মোহাম্মদ আলী

শ্রী শ্রী দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান

শ্রী শ্রী দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান

সাংবাদিক লুৎফর জামান হত্যার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

সাংবাদিক লুৎফর জামান হত্যার প্রতিবাদে উখিয়ায় মানববন্ধন

খুরুশকুলে মোবাইল চুরিতে বাধা, ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জনসহ আহত ৫

খুরুশকুলে মোবাইল চুরিতে বাধা, ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জনসহ আহত ৫