ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
দৈনিক বাংলাদেশ

আব্দুল্লাহ আল ফরহাদ

আব্দুল্লাহ আল ফরহাদ


উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার যুবকের নাম হাফেজ শফিক (১৯)। তিনি ফারুক আহমেদ ও লায়লা বেগমের ছেলে। তার পরিচয় এফসিএন-১৭২৬১৪ এবং তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা।র‌্যাব-১৫ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান পাশের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনের ভেতরে তিন রাউন্ড গুলি—এর মধ্যে দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত—এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে গ্রেপ্তার যুবক সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।এ ঘটনায় গ্রেপ্তার হাফেজ শফিক, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও অন্যান্য আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার