ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
দৈনিক বাংলাদেশ

৩০ হাজার টাকার মালামাল ও চুরির সরঞ্জামসহ দুই চোর আটক, আনসারের সফল অভিযান

আনসারের সফল অভিযান
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় অবস্থিত ‘মেসার্স লিনা পেপার মিলস’-এ চুরির ঘটনায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চুরি হওয়া মালামাল ও চুরির সরঞ্জামসহ দুই চোরকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জানা যায়, শিল্প প্রতিষ্ঠানটির নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি একটি সংঘবদ্ধ চোরচক্র মিলের স্থাপনা থেকে বিভিন্ন সময় ইট খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়ে আসছিল। বিষয়টি ক্যাম্প ইনচার্জের মাধ্যমে জানতে পেরে জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হলে তাঁর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।

অভিযানিক দলে ক্যাম্প কমান্ডার, ডিউটিরত আনসার সদস্য এবং সরকারি কাজে ক্যাম্পে আগত আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চুরি হওয়া ইট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে আনসার সদস্যদের সফল এ অভিযানে ‘মেসার্স লিনা পেপার মিলস’-এর কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও একইভাবে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৩০ হাজার টাকার মালামাল ও চুরির সরঞ্জামসহ দুই চোর আটক, আনসারের সফল অভিযান

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ