ঢাকা    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
দৈনিক বাংলাদেশ

কক্সবাজারে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিটিএসএফ মহাসচিব ও বিপিজেএফ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

বিটিএসএফ মহাসচিব ও বিপিজেএফ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব এবং দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কক্সবাজারের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কক্সবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকাল-এর কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম হেলালীসহ জেলার বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের ঐক্য, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কক্সবাজারে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বিটিএসএফ মহাসচিব ও বিপিজেএফ সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় মহাসচিব এবং দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কক্সবাজারের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কক্সবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দিনকাল-এর কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম হেলালীসহ জেলার বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের ঐক্য, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ