বৃহস্পতিবার সকাল ১০টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. আজিজ সিকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়াই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। মহেশখালীর চলমান উন্নয়ন প্রকল্প ও সম্ভাবনাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “মহেশখালীর সকল অন্যায়-অবিচারের চিত্র যেমন সাংবাদিকদের কলমে উঠে আসতে হবে, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও জনগণের সামনে তুলে ধরতে হবে। সোনাদিয়ার প্যারাবন ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ ঘের উচ্ছেদ করা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গ্রামীণ জনপদের সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে প্রশাসন কার্যকর সিদ্ধান্ত নিতে আরও সহায়তা পায়। তিনি নতুন কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, সরকারি সম্পদ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা সৃষ্টির মাধ্যমে সংবাদমাধ্যম সমাজকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হুদা স্থানীয় স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।
এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ বিএ, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ এবং বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের পেশা নয়; এটি সমাজের দর্পণ। সত্য অনুসন্ধান, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য। সেই আদর্শ ধারণ করেই মহেশখালী উপজেলা প্রেসক্লাব কাজ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির আজাদ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় মহেশখালীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁর স্মরণে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সাংবাদিকতার মূল দর্শন—সত্যের অনুসন্ধান, জনস্বার্থের পক্ষে অবস্থান এবং ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করার আদর্শকে ধারণ করে মহেশখালী উপজেলা প্রেসক্লাব ভবিষ্যতেও জনকল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬