বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে জাতীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামশুল হক শারেক এবং বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মুরশেদুর রহমান খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কক্সবাজারের চিফ রিপোর্টার বেদারুল আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা সম্ভব। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হলে রাষ্ট্র ও সমাজ উপকৃত হয়, আর সেই স্বাধীনতা খর্ব হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।
বক্তারা আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিকদের নির্ভীক, সৎ ও পেশাদার দায়িত্ব পালন করতে হবে। তথ্যনির্ভর ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম মানুষের আস্থা অর্জন করতে পারে।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬