ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬
দৈনিক বাংলাদেশ

কুতুবজোমের মৌলভী নুর মোহাম্মদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
আমি, মৌলভী নুর মোহাম্মদ, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম আলিম মাদ্রাসা-এ অফিস কাম-কম্পিউটার পদে কর্মরত।

গত ২৩ জুন ২০২৬ তারিখে দৈনিক কক্সবাজার বার্তা পত্রিকায় প্রকাশিত "মহেশখালীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগ" শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি দৃঢ়ভাবে দাবি করছি।

আমার অভিযোগ, মহেশখালী পৌরসভার বাসিন্দা মোহাম্মদ ফারুক, তাঁর স্ত্রী শহিদা আক্তার এবং একটি স্বার্থান্বেষী মহল অন্যের প্ররোচনায় পরিকল্পিতভাবে আমার প্রায় ৫০ বছরের অর্জিত সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও বার্তায় ঘটনার তারিখ ও বর্ণনায় একাধিক অসংগতি লক্ষ্য করেছি। কোথাও ঘটনার তারিখ ১৯ রমজান, কোথাও ১৪ রমজান, আবার কোথাও ১ বা ৩১ তারিখ উল্লেখ করা হয়েছে। এ ধরনের পরস্পরবিরোধী তথ্য অভিযোগের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্নের জন্ম দেয় বলে আমি মনে করি। একজন নিরীহ মানুষকে কীভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, তা এসব ভিডিও থেকেই স্পষ্ট প্রতীয়মান হয়।

আমি এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একপাক্ষিক তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

আমি প্রকৃত সত্য উদঘাটনে আইন ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি। তাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আমি ২৫ জুন ২০২৬ তারিখে মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। যার জিডি নম্বর: ১১৮৭ এবং জিডি ট্র্যাকিং নম্বর: গজচকছ৮।

পরিশেষে, আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি—গুজব, অপপ্রচার কিংবা একপাক্ষিক তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত সত্য যাচাই করে মতামত প্রদান করুন।

বিনীত,
মৌলভী নুর মোহাম্মদ
অফিস কাম-কম্পিউটার
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম আলিম মাদ্রাসা।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ২৭ জুন ২০২৬

কুতুবজোমের মৌলভী নুর মোহাম্মদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ