লোহাগাড়ায় শিক্ষকের উপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের লোহাগাড়ায় ইকরা আবদুল জব্বার উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক নজরুলের ইসলামের উপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল ছাত্র-শিক্ষক-জনতার উদ্যোগে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের
প্রধানশিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী ও শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও তাদের আশ্রয়দাতাদের কোন স্থান লোহাগাড়ায় হবে না। শিক্ষক নজরুল ইসলামের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ছাত্র-শিক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লোহাগাড়ায় সক্রিয় কিশোর গ্যাং ও তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২২ আগস্ট লোহাগাড়া সদরের ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপহরণ করে।
ওইদিন প্রধানশিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম ও নাজিম উদ্দীনের সহায়তায় ওই ছাত্রকে উদ্ধার করেন এং কিশোর গ্যায়ের সদস্যকে থানায় সোপর্দ করেন। পরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যস্থতায় কিশোর গ্যাংয়ের ওই সদস্যকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এতে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিক্ষক নজরুল ইসলামকে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। এ ঘটনায় শনিবার(৫ আগস্ট) ৭ জনকে এজাহারভুক্ত আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগী নজরুল ইসলাম। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১ আসামীকে গ্রেপ্তার করে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬