ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

রামুর ফতেখারকুলে চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলমের নির্বাচনী মতবিনিময় সভা

Sohag
Sohag
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামুর ফতেখারকুলে চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলমের নির্বাচনী মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলার ৫ নম্বর ফতেখারকুল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার আলমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেরংলোয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত ছিলেন রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা বখতিয়ার আহমদ, ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুল হক, কক্সবাজার জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফিজ আহমদ, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা অনিল শর্মা, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, স্থানীয় মসজিদের খতিব মাওলানা নুরুল হুসাইন আরকানি, ইমাম মাওলানা আব্দুল গফুর, বিএনপি নেতা আলী আজগর, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রুখন উদ্দিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি মুফিদুল আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

সভায় বক্তারা বলেন, ফতেখারকুল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এ সময় তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ার আলমের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আমান উল্লাহ আনসারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম।

সভাটি প্রচার করেন ৫ নম্বর ফতেখারকুল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

দৈনিক বাংলাদেশ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রামুর ফতেখারকুলে চেয়ারম্যান প্রার্থী মনোয়ার আলমের নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ