ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি কোর্সের ২০২১-২০২২ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আবেগ, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল হাসনাত মোঃ মুফিজুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও সহপাঠীরা । বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিএ ডিপার্টমেন্টের ছাত্র ওসমান গণি। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং অর্জিত জ্ঞান ও শিক্ষাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। দেশকে মাদকমুক্ত করতে ছাত্রদের বিকল্প নাই৷ তিনি মনে করেন দেশের দুর্দিনে যুগযুগে ছাত্ররাই এগিয়ে এসেছে৷   বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্যে কলেজজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। প্রিয় শিক্ষক, সহপাঠী ও ক্যাম্পাসের সঙ্গে কাটানো নানা আনন্দঘন মুহূর্তের কথা বলতে গিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশনেও অংশ নেন তারা।বিদায়ী শিক্ষার্থীরা বলেন, কক্সবাজার সরকারি কলেজে কাটানো সময় তাদের জীবনের অন্যতম মূল্যবান অধ্যায়। এই ক্যাম্পাস, শিক্ষক ও বন্ধুদের স্মৃতি ভবিষ্যৎ জীবনে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সুন্দর জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বাংলাদেশ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সরকারি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার সরকারি কলেজের ডিগ্রি কোর্সের ২০২১-২০২২ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আবেগ, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল হাসনাত মোঃ মুফিজুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী ও সহপাঠীরা । বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিএ ডিপার্টমেন্টের ছাত্র ওসমান গণি। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং অর্জিত জ্ঞান ও শিক্ষাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। দেশকে মাদকমুক্ত করতে ছাত্রদের বিকল্প নাই৷ তিনি মনে করেন দেশের দুর্দিনে যুগযুগে ছাত্ররাই এগিয়ে এসেছে৷   বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্যে কলেজজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। প্রিয় শিক্ষক, সহপাঠী ও ক্যাম্পাসের সঙ্গে কাটানো নানা আনন্দঘন মুহূর্তের কথা বলতে গিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশনেও অংশ নেন তারা।বিদায়ী শিক্ষার্থীরা বলেন, কক্সবাজার সরকারি কলেজে কাটানো সময় তাদের জীবনের অন্যতম মূল্যবান অধ্যায়। এই ক্যাম্পাস, শিক্ষক ও বন্ধুদের স্মৃতি ভবিষ্যৎ জীবনে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও সুন্দর জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ