ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৪ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে আনসার সদস্যরা তাঁদের আটক করেন।

সূত্রে জানা যায়, হাসপাতালে চুরির ঘটনা প্রতিরোধে দায়িত্বে থাকা আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এ সময় চার নারীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে ক্যাম্পের পিসি বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানান। খবর পেয়ে মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সহায়তায় চুরির চেষ্টা প্রতিহত করেন এবং চার নারীকে আটক করেন।

পরে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিচক্ষণ ভূমিকার বিষয়টি সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও সেবাপ্রত্যাশীদের নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক বাংলাদেশ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৪ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে আনসার সদস্যরা তাঁদের আটক করেন।

সূত্রে জানা যায়, হাসপাতালে চুরির ঘটনা প্রতিরোধে দায়িত্বে থাকা আনসার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। এ সময় চার নারীর সন্দেহজনক গতিবিধি নজরে এলে ক্যাম্পের পিসি বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানান। খবর পেয়ে মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সহায়তায় চুরির চেষ্টা প্রতিহত করেন এবং চার নারীকে আটক করেন।

পরে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিচক্ষণ ভূমিকার বিষয়টি সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও সেবাপ্রত্যাশীদের নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ