উখিয়ায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ও পরোয়ানামূলে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিয়মিত মামলার ২ জন, জিআর পরোয়ানামূলে ১ জন, জিআর সাজা পরোয়ানামূলে ১ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানামূলে ২ জন রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. আজিজ ওরফে আজিজ খান (২১) এবং ইমন বড়ুয়া (২৬)। আজিজ খান টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইমন বড়ুয়া রামু উপজেলার প্রতেখারকুল ইউনিয়নের দ্বীপ শ্রীকুল এলাকার বাসিন্দা।
এ ছাড়া জিআর পরোয়ানামূলে মো. আইয়ুব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন মো. আবুল কালাম (৪০)। তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, মোবাইল কোর্টের সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার দুজন হলেন সৈয়দ করিম (৩৫) ও নূর মোহাম্মদ (৬৫)। তাঁদের মধ্যে সৈয়দ করিমকে তিন মাসের এবং নূর মোহাম্মদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে উখিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ