ঢাকা    রোববার, ০৩ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

“শ্রমিকজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১লা মে) সকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-কারখানা ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখা, উপদেষ্টা অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপদেষ্টা মাওঃ কাজী রুকনুজ্জামান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শ্রমিক অংশগ্রহণ করেন।

দৈনিক বাংলাদেশ

রোববার, ০৩ মে ২০২৬

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রকসী সিকদার নির্বাহী সম্পাদক: আব্দুল্লাহ আল ফরহাদ বার্তা সম্পাদক :ইকবাল চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ