ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

প্রিমিয়ার ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্ট এসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা, গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

আইন অঙ্গনে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্ট এসোসিয়েশন, কক্সবাজারের উদ্যোগে কৃতিজন সংবর্ধনা, গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন, দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
নগরীর অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইসে আয়োজিত অনুষ্ঠানে বিচার বিভাগ, আইন অঙ্গন ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রোকেয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর সিদ্দিকী, সিনিয়র সিভিল জজ মোসলেহ উদ্দিন মিজান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী এবং সরকারি কৌশুলী অ্যাডভোকেট শামসুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারক রোকেয়া আক্তার বলেন, আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার, মানবিকতা ও পেশাগত সততার আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। তিনি তরুণ আইনজীবীদের দক্ষ, দায়িত্বশীল ও নীতিবান হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্ট এসোসিয়েশনের এ ধরনের আয়োজন আইন শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের নতুন গঠনতন্ত্রের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন, নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং সদস্যদের অভিষেক সম্পন্ন করা হয়। একই সঙ্গে আইন অঙ্গনে অবদান রাখা কৃতিজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট খালেদ আনোয়ার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরু রশিদ তাঁদের বক্তব্যে বলেন, আইন শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের দক্ষ, মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বে গড়ে তুলতে সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। তাঁরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী নেতৃবৃন্দ, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে আমির তাহের উদ্দিন মানিক, মোঃ মিজানুর রশীদ চৌধুরী, ফাহাদ বিন ফিরোজ, মোঃ রাসেল, শুভ, আবছার কামাল, রমিজ কামালসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে প্রিমিয়ার ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্ট এসোসিয়েশন, কক্সবাজারের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সংগঠন আইন শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কার্যকর ভূমিকা পালন করবে।

দৈনিক বাংলাদেশ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

প্রিমিয়ার ইউনিভার্সিটি এক্স ল স্টুডেন্ট এসোসিয়েশনের অভিষেক ও সংবর্ধনা, গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ