ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

কক্সবাজার জেলায় র‌্যাব-১৫ এর ধারাবাহিক অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, সাজাপ্রাপ্ত আসামি ও অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

কক্সবাজার জেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে র‌্যাব-১৫। পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি গ্রেফতার, অপহৃত তরুণী উদ্ধারসহ সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়ায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার: গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল। র‌্যাব জানায়, স্থানীয় একটি বাঁশঝাড়ে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
টেকনাফে ৬ মামলার আসামি হামিদ হোসেন গ্রেফতার: টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় গত ৭ মে রাত ৯টা ১০ মিনিটে অভিযান চালিয়ে ৬ মামলার আসামি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী হামিদ হোসেন (২৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১।
গ্রেফতারকৃত হামিদ টেকনাফের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলেও দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে থেকে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ির নিখোঁজ তরুণী উদ্ধার, পাচার চক্রের ২ সদস্য আটক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে অপহরণের মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-১৫। একই অভিযানে পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ৭ মে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ ও পাচারের সঙ্গে জড়িত শামসুল আলম (৩৩) ও মাইক্রোবাস চালক শাহ আলম (৩৪)-কে হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নারী ও তরুণীদের টার্গেট করে অপহরণ ও পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিল। পাচারের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত তরুণী ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রফিক (২৯)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গত ৭ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে ক্যাম্পের ডি/১৪ ব্লক থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই সে আত্মগোপনে ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মুবিনুল হক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার: কক্সবাজার সদর মডেল থানার আলোচিত মুবিনুল হক হত্যা মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর (২৩)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭।
গত ৭ মে মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানাধীন হুলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গত ১৩ এপ্রিল পিএমখালী ইউনিয়নের পরানিয়া পাড়ায় মুবিনুল হককে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর জাহাঙ্গীর আত্মগোপনে চলে গেলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

কক্সবাজার জেলায় র‌্যাব-১৫ এর ধারাবাহিক অভিযানে ইয়াবার বড় চালান জব্দ, সাজাপ্রাপ্ত আসামি ও অপহরণ চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ