ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

রামু থানা পুলিশের সাফল্য, চা বাগানের গহীন অরণ্যে সংঘটিত ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

রামু উপজেলার চা বাগানের গহীন অরণ্যে সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রামু থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রামু থানার মামলা নং-৩১/১০৯, তারিখ ১২ মার্চ ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শওকত জামিল। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ৮ মে থেকে ৯ মে পর্যন্ত উখিয়া ও রামু থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—আব্দু শুক্কুর (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, সাং-পাগলিরবিল, হলুদিয়াপালং, উখিয়া; মনিয়া (২২), পিতা সৈয়দ আকবর, সাং-ছাদিরকাটা, খুনিয়াপালং, রামু; হোছন (১৯), পিতা ইদ্রিস ভান্ডারী, সাং-পাগলিরবিল, হলুদিয়াপালং, উখিয়া।

পরে প্রধান আসামী আব্দু শুক্কুরকে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

প্রাথমিক তদন্তে রামু থানা পুলিশ জানতে পারে, আসামীরা পরিকল্পিতভাবে অটো মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম শামসুল আলম (৫১)-কে কক্সবাজার সদর এলাকা থেকে মালামাল আনার কথা বলে ১ হাজার ২০০ টাকায় ভাড়া করে। পরে তাকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ রামু রাবার বাগান কারখানার পেছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা দেন। একপর্যায়ে আসামীরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ভিকটিমের মুখে মাস্ক পরিয়ে রেখে তারা অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, পরে গাড়িটি উখিয়ার মরিচ্যা ইটভাটার পাশে রেখে দেওয়া হয়। ঘটনার পরদিন ১১ মার্চ কোটবাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে অটো মিশুকটি ৩০ হাজার টাকায় বিক্রি করে তিনজন সমানভাবে টাকা ভাগ করে নেয়।

রামু থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটো মিশুক গাড়িটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলার তদন্ত কার্যক্রমও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

দৈনিক বাংলাদেশ

রোববার, ১০ মে ২০২৬

রামু থানা পুলিশের সাফল্য, চা বাগানের গহীন অরণ্যে সংঘটিত ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ