ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী নুরুল হকসহ ১৩ আসামি গ্রেপ্তার

* অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি আব্দুস সোলতান

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে মহেশখালী থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোলতানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শাপলাপুরের কুখ্যাত সন্ত্রাসী নুরুল হকসহ সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ১৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্র জানায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গতকাল ১১ মে মহেশখালীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান।

অভিযানে অংশ নেন এসআই কাজল দাশ, এসআই মোহাম্মদ আবু জাহের মোল্লা, এসআই মোশারফ হোসেন, এএসআই নুমং মার্মা, এএসআই অমিত ভট্টাচার্য্য ও এএসআই মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক জিআর পরোয়ানাভুক্ত আসামি, জিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি, সিআর মামলার এক আসামি এবং নিয়মিত মামলার আরও ১০ জন।

গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- নুরুন নেছা (৪১), ফরিদ মিয়া, কামরুন নাহার, মোঃ নূরুল আফছার, মোঃ মিজান, রুবি আক্তার, মোঃ মনির, নুরুল হক প্রকাশ লাল পোয়া, নুরুল কাদের, বেলাল উদ্দিন, মোঃ ছোটন, আক্তার কামাল ও আবু ফারুক প্রকাশ উমর ফারুক।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি এবং মৎস্য সুরক্ষা আইনসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান বলেন, মহেশখালীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক বাংলাদেশ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী নুরুল হকসহ ১৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ