ঢাকা    শুক্রবার, ১৫ মে ২০২৬
দৈনিক বাংলাদেশ

ঈদগাঁওতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ও ঈদগাঁও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৪ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৫। এসময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ এনামুল হক এনাম (২৩) ও মোঃ নূরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)। তারা উভয়েই ঈদগাঁও উপজেলার কালীরছড়া এলাকার বাসিন্দা।

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈদগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মজুমদারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাইদ প্রকাশ সায়েদ (২১) কে গ্রেফতার করা হয়। তিনি ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা রয়েছে।

এছাড়া এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ সাইমুন (২৩) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মজুমদার জানান, “অপরাধ দমন, মাদক, অস্ত্র উদ্ধার এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে ঈদগাঁও থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ

শুক্রবার, ১৫ মে ২০২৬

ঈদগাঁওতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ