মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার জেলা এর নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খামারি ভাইদের গবাদি পশুর নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে রামু থানায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গবাদি পশুর নিরাপত্তা, চুরি প্রতিরোধ এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে রামু থানার সকল অফিসার ও স্থানীয় খামারিরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে খামারি ও থানার অফিসারদের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ও ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে এই গ্রুপে থানার রাতে ডিউটিরত সকল অফিসার ইনচার্জ (ডিউটি পার্টি) এর নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে।
থানা সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে গবাদি পশুর নিরাপত্তা আরও জোরদার করতে এই ডিজিটাল সমন্বয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬