বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
কক্সবাজার আদালত প্রাঙ্গণে জুলাই রাজবন্দীকে গুলি, চাচাতো ভাইও আহত
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
কক্সবাজার জেলা জজ আদালত ভবনের নিচে জুলাই আন্দোলনে গ্রেফতার হওয়া রাজবন্দী জনাব লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সাথে থাকা এক চাচাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে “জুলাই রাজবন্দী এলায়েন্স, কক্সবাজার জেলা”। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আদালত ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ধরনের “সুপরিকল্পিত হত্যাচেষ্টা” অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, সৈরাচার পতন আন্দোলনে গ্রেফতার হওয়া জুলাই রাজবন্দী জনাব লিয়াকত আলী মেম্বারকে কক্সবাজার জেলা জজ আদালত ভবনের নিচে সুপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তার সাথে থাকা চাচাতো ভাইও গুলিবিদ্ধ হন।
সংগঠনটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ