আগামী ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সোহেল রানা।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী সিকদার, আব্দুর রাজ্জাক ও আয়াজ রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, অর্থ সম্পাদক এম. হাসান, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন তানিয়া, নির্বাহী সদস্য নাছিমা আক্তার এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সদস্য নুরুল আলম সিকদার, আইটি বিষয়ক সম্পাদক ইউছুপ আলী, আবুল কালাম, পেকুয়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. জালাল, মহেশখালী প্রেসক্লাবের সদস্য মো. কাইছার হামিদ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসাইন আশিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তব্যে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন বলেন, প্রান্তিক পর্যায়ের সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরা এবং গণমানুষের স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে গণমানুষের কল্যাণে এবং সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথি ও আলোচক ডা. সোহেল রানা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।
আলোচনা সভার শেষে আগামী ২, ৩ ও ৪ জুলাই অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬