গত কয়েকদিন টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা এম. রাশেদুল করিম রাশেদ। তাঁর এই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলা গেটসংলগ্ন একটি গোডাউনে ত্রাণ প্যাকেট প্রস্তুত ও বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি হোসেন মাদু, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহামদ হোসেন বদি, ঝিলংজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ রুবেল, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নয়ন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম খোরশেদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম আরমান, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরিদর্শনকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি এম. রাশেদুল করিম রাশেদকে সবসময় যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ও গণমানুষের জন্য কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য, টানা কয়েক দিনের ভারী বর্ষণে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ও বন্যার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে আসছেন এম. রাশেদুল করিম রাশেদ।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬