ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
দৈনিক বাংলাদেশ

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার
ফেনীর আলোচিত চার অপহরণ মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মিন্টুকে (২৫) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে   পারে, ফেনীর চার অপহরণ ঘটনার মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মিন্টু টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার আনুমানিক বিকেল ৫টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, জোরপূর্বক আদায়, চাঁদাবাজি, মারধর ও চুরি সংক্রান্ত অপরাধের একটি মামলার তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, আলোচিত অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক বাংলাদেশ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ফেনীর চাঞ্চল্যকর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ