চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও শ্রীশ্রী দেবীকুসুম গীতাপীঠে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম সম্মেলন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সাবেক শিক্ষক উপেন্দ্র লাল নাথের সভাপতিত্বে এবং বাগীশিক কলাউজান সংসদের সাধারণ সম্পাদক সুকান্ত দেব নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী দেবীকুসুম গীতা বিদ্যাপীঠের পরিচালক প্রিয়তোষ দেব নাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক তপন কান্তি নাথ তপু।অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ-এর লোহাগাড়া প্রতিনিধি মাইনুদ্দিন হাসান চৌধুরী খোকা।এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কলাউজান ইউনিয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক সৌমেন দত্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক স্বপ্নীল দেব।এছাড়া উপস্থিত ছিলেন শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ কলাউজানের সদস্য সচিব অঞ্জন দেব নাথ, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দেব নাথসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীরা।অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬