ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলাদেশ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা অর্জন করেছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিম, এমফিল, পিএইচডি, এইসি।গত ৫ অক্টোবর ২০২৬ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের তাঁদের শিক্ষা ক্ষেত্রে অবদান ও জাতি গঠনে ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কৃষি, প্রকৌশল ও অন্যান্য বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন।

জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আব্দুর রহিম কৃতিত্বের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভকরেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং CAS-TWAS President's Fellowship Award-এর মাধ্যমে চীনের University of Science and Technology of China (USTC) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ১১টি গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার জেলার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলছে। অধ্যক্ষ লে. কর্নেল মো. আব্দুর রহিম এর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা এ অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। জাতীয় পর্যায়ে এই গৌরবময় অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আরো এক ধাপ এগিয়ে গেলো বলে বিশিষ্ট শিক্ষাবিদেরা মন্তব্য করেছেন। তাদের মতে, অসাধারণ সাফল্য অর্জন করা এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটির ধারাবাহিক কৃতিত্বময় পথচলা কক্সবাজারকে শিক্ষাক্ষেত্রে আরো সমৃদ্ধ করছে। তাঁর এই অসামান্য অর্জনে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাই আনন্দিত ও গর্বিত।জাতীয় পর্যায়ে এই সম্মাননা রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা-অঙ্গনের জন্য এক গৌরবময় মাইলফলক।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ