ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ

লোহাগাড়ায় তদন্ত কমিটির উপস্থিতিতে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জননেতা এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর ব্যক্তিগত গাড়ির নাম জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ধরনের সংবাদ প্রচারের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে, তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে কোনো ধরনের দেশীয় অস্ত্র বা অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটেনি। তাঁর ব্যক্তিগত গাড়িটি বর্তমানে তাঁর নিজ হেফাজতেই রয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তাই সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে কোনো ধরনের সংবাদ, অপতথ্য কিংবা গুজব প্রচার ও বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

একই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে এর সত্যতা নিশ্চিত করুন। ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এমন ভিত্তিহীন তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

দৈনিক বাংলাদেশ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

লোহাগাড়ায় তদন্ত কমিটির উপস্থিতিতে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জননেতা এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরীর ব্যক্তিগত গাড়ির নাম জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ ধরনের সংবাদ প্রচারের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকৃতপক্ষে, তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে কোনো ধরনের দেশীয় অস্ত্র বা অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটেনি। তাঁর ব্যক্তিগত গাড়িটি বর্তমানে তাঁর নিজ হেফাজতেই রয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তাই সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই না করে কোনো ধরনের সংবাদ, অপতথ্য কিংবা গুজব প্রচার ও বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

একই সঙ্গে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে এর সত্যতা নিশ্চিত করুন। ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এমন ভিত্তিহীন তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ