ঢাকা    বুধবার, ০৩ জুন ২০২৬
দৈনিক বাংলাদেশ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন এবং পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

সভায় অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সদস্যদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ট্যুরিস্ট পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পর্যটকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পর্যটকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধান, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্যুরিস্ট পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম সম্প্রসারণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন ইউনিটের কার্যক্রম, চলমান দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। এছাড়া সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিট প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ

বুধবার, ০৩ জুন ২০২৬

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ