ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬
দৈনিক বাংলাদেশ

স্বর্ণ, টাকা আত্মসাৎ ও গোপন বিয়ে- স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গুরুতর অভিযোগ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার করমচাঁদপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল মল্লিক (৩২) তার স্ত্রীর বিরুদ্ধে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বৈবাহিক সম্পর্কের আইনগত নিষ্পত্তি ছাড়াই তার স্ত্রী অন্যত্র দ্বিতীয় বিয়ে করেছেন।

ভুক্তভোগী দাবি করেন, কয়েক বছর আগে তিনি মোছা. রাফী বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের একপর্যায়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। এনামুল মল্লিকের অভিযোগ, গত দুই বছরে তার স্ত্রী কৌশলে ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৭ লাখ টাকা নিজের নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে তিনি বাবার বাড়িতে চলে যান এবং আর সংসারে ফিরে আসেননি।

এনামুল মল্লিক আরও অভিযোগ করেন, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছেন এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগও নিয়েছিলেন। তবে তা সফল হয়নি। তিনি দাবি করেন, পরবর্তীতে তিনি কর্মসূত্রে সৌদি আরবে যাওয়ার পর জানতে পারেন যে, তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন।

এ বিষয়ে এনামুল মল্লিক বলেন, আমি আমার পাওনা সম্পদ ফেরত চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করি। এ ঘটনায় আমি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

তিনি আরও জানান, ঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি চলছে এবং কক্সবাজার আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাফী বেগম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

ঘটনার সত্যতা ও অভিযোগগুলোর বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক বাংলাদেশ

সোমবার, ০৮ জুন ২০২৬

স্বর্ণ, টাকা আত্মসাৎ ও গোপন বিয়ে- স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ