ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
দৈনিক বাংলাদেশ

আনসারের অভিযানে হাসেম ফুডে চুরিকৃত তামার তার উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানে হাসেম ফুড লিমিটেড থেকে চুরি হওয়া প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের তামার তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসেম ফুড লিমিটেডে চুরির ঘটনা ঘটছিল। এ পরিস্থিতিতে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং চুরি প্রতিরোধে বিশেষ নজরদারি শুরু করা হয়।

এর অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখের নেতৃত্বে ক্যাম্প ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করছিলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ গজ (প্রায় ২০০ কেজি) তামার তার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

আটকরা হলেন রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ৫ নম্বর কেলেন গ্রামের বাসিন্দা মো. অন্তর (১৮), মো. হাচান (২১) ও মো. রাসেল (২৮)।

আনসার সূত্র জানায়, উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ ছাড়াও এপিসি মো. আব্দুর রশিদ এবং আনসার সদস্য মো. আল আমিন ও মো. মোকছেদুল হক অংশ নেন।

হাসেম ফুড লিমিটেড কর্তৃপক্ষ সফল এ অভিযানের জন্য আনসার সদস্যদের পেশাদারিত্ব ও তৎপরতার প্রশংসা করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং জেলা কমান্ড্যান্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

দৈনিক বাংলাদেশ

শনিবার, ১১ জুলাই ২০২৬

আনসারের অভিযানে হাসেম ফুডে চুরিকৃত তামার তার উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ