ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬
দৈনিক বাংলাদেশ

মানবতার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে জামাল কোং, উপকৃত ১২০ পরিবার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাতলী এলাকায় বন্যাকবলিত ১২০টি মুসলিম ও হিন্দু পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় সাবেক ইউপি সদস্য, পিএমখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদের সহযোগিতায় এ মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সিরাজ খাতুন এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জামাল হোসাইন কোং। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, পরিবেশ সংগঠন ‘ধরা’-এর কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক এবং দৈনিক সংবাদ সংযোগ-এর কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ হাসান, ঝিলংজা ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ সাকিব, উত্তর পাতলীর যুবদল নেতা জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামাল হোসাইন কোং বলেন, “টানা বর্ষণ ও আকস্মিক পানি বৃদ্ধিতে ঝিলংজা ও আশপাশের নদীপাড়বর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিজ এলাকার পাশাপাশি পিএমখালীর বন্যাকবলিত মানুষের খোঁজখবরও নিয়মিত নিয়েছি। অতীতের মতো ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”

কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও পরিবেশ নেতা মোহাম্মদ হাসান বলেন, “পিএমখালী ইউনিয়ন প্রায় প্রতি বর্ষায় বন্যার ঝুঁকিতে থাকে। মন্দার গোদা ও গুল্লাছড়ি সুইস গেট সময়মতো উন্মুক্ত রাখার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় এবার বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব হয়েছে।” তিনি পরিবেশবান্ধব উপায়ে পোল্ট্রি খামার পরিচালনারও আহ্বান জানান।

ঝিলংজা ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ সাকিব বলেন, “জামাল কোং দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দুর্যোগ-দুর্বিপাকে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ভবিষ্যতেও তিনি যেন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, সেই কামনা করি।” তিনি জামাল কোং-এর প্রয়াত পিতা-মাতার আত্মার মাগফিরাত এবং তাঁর ব্যবসায়িক সফলতাও কামনা করেন।

অনুষ্ঠানের শেষে জামাল হোসাইন কোং তাঁর প্রয়াত পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, চলমান বন্যা পরিস্থিতিতে এ ধরনের সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করেছে। স্থানীয়দের মতে, দুর্যোগের সময়ে এমন মানবিক উদ্যোগ শুধু ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না, বরং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।

দৈনিক বাংলাদেশ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

মানবতার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে জামাল কোং, উপকৃত ১২০ পরিবার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ