ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক বাংলাদেশ

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী
বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ফিরোজা বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক-গোবিন্দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে সময় পুলিশ জানায়, এক বৃদ্ধা সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।দুর্ঘটনার পর শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় আচমকা এক বৃদ্ধা সড়ক পার হতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।ওসি বলেন, এ ঘটনায় ওই নারী সামান্য আহত হন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

বিষয় : আজকের স্বর্ণের দাম বাংলাদেশ

দৈনিক বাংলাদেশ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ফিরোজা বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক-গোবিন্দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে সময় পুলিশ জানায়, এক বৃদ্ধা সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন।দুর্ঘটনার পর শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় আচমকা এক বৃদ্ধা সড়ক পার হতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।ওসি বলেন, এ ঘটনায় ওই নারী সামান্য আহত হন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন।

দৈনিক বাংলাদেশ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলাদেশ