চট্টগ্রাম দক্ষিণে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলাধীন আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র সাবেক ছাত্র নেতা এটিএম জাহেদ চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অন্যরা হলেন জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওসমান গণি এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবদুল আলমকে মনোনীত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর বিধান অনুসারে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি ও সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী পুত্র এটিএম জাহেদ চৌধুরী তার অনুভূতি প্রকাশ করে বলেন বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া জ্ঞাপন করছি। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করা খুব গৌরবের। আমি আমার সাধ্যমত এই বিদ্যালয়ের শিক্ষার মানকে তরান্বিত করতে যা যা করার করবো ইনশাল্লাহ।
বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে আধুনগর উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করে যাবো। দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
বিদ্যালয়ের নতুন সভাপতি এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী আরও বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও বটে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬